পুস্তক পরিচয় - মৃত্যুর গন্ধ মিষ্টি

 মৃত্যুর গন্ধ মিষ্টি





লেখক – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত
পাবলিকেশন – পত্র ভারতী
দাম – ২০০ টাকা





তোমরা কি কেও ফ্যান্টাসি পছন্দ করো

?
আছা সেটা যদি ডার্ক হয় ?
সেটা যদি নিঝুম রাতের রঙ্গিন করা জলছবি হয় ?
সেটা যদি তোমার কল্পনাতে তোমার অজান্তে ঢুকে তোমাকে উত্তেজিত করে দেয়? শরীর যদি উষ্ণতাতে ভোগে?

তাহলে এই বই টা একবার চেখে দেখো
।
প্রতিটা গল্প এক একটা ভাবনার ওপর রেখাপাত করে ফুটে উঠেছে
।
একটা গল্প শুরু করলে, শেষ করা অবধারিত ,  কারণ সময়ের ভ্রূক্ষেপ থাকবে না
।
ছয় টি গল্প ছয় রকম ভাবে তোমাদের ভাবনা চিন্তাতে একটু ধুনো দেবে
।
প্রথম গল্প , “ কাকবাবার বামা “ পড়লে বোঝা যাবে মানুষের জৈবিক খিদে কোন পর্যায়ে পৌছাতে পারে, যেখানে একজন অপরিচিত মানুষ আর এক মানুষীকে কাছে আনতে গিয়ে… বাকিটা পড়তে হবে
।
 
“ হেমলক “ গল্পের জাদু কিন্তু গল্পের শেষ পর্যন্ত টানটান ভাবে বজায় রাখা হয়েছে, প্রসঙ্গত এটিকে একটি নৃশংস গল্পের প্লটে ফেলা চলে
।

ও হ্যাঁ, প্রছদ অনুযায়ী যে গল্পটি সবার শেষে রাখা হয়েছে, সেটা সর্ব প্রথম পড়া ভাল
। কারণ মৃত্যুর গন্ধ যে সত্যি মিষ্টি টা এটা না পড়লে বোঝা যাবে না।

আরও ৩টি গল্প রয়েছে যার ব্যাখ্যা আমি দিতে চাই না
। আমি চাই, আমার পাঠক বন্ধুরা নিজেদের মত করে ভাবনার জাল বুনুক।

বিশেষ কিছু লেখকের মধ্যে হিমাদ্রি বাবু, আমার অন্যতম পছন্দের লেখক
। আনন্দমেলার সময় থেকেই ওনার গল্প গুলো পড়ে আমি মুগ্ধ হয়েছিলাম। তারপর এবারের বইমেলা তে এটা ঝেরে নিলাম।

পড়ে বলও সব্বাই, কেমন লাগলো
।
দেখা হবে পরের পুস্তক পরিচয় পর্বে
।

Comments